প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষজনের জন্য ১০ হাজার বস্তা চাল অনুদান দিয়েছে তাইওয়ান সরকার। সম্প্রতি চট্টগ্রাম বন্দর দিয়ে এসব চাল আনা হয়।জানা গেছে, তাইওয়ান সরকার ‘ওয়ার্ল্ড তাইওয়ানিজ চেম্বার অব কমার্স’-এর মাধ্যমে এসব চাল চাঁদপুরের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কাছে পাঠিয়েছে। তাইওয়ানের এই চাল অনুদানে সহযোগিতা করেছে শিপিং এজেন্ট ‘ওরিয়েন্ট ওভারসিজ কনটেইনার লাইন’ ও পণ্য পরিবহনে সহায়তাকারী প্রতিষ্ঠান কোয়াং সেং ট্রান্সপোর্ট সার্ভিস করপোরেশন। পাঁচটি কনটেইনারে প্রায় ১০০ টন ওজনের এসব চাল খালাস করে চাঁদপুরে ‘ট্রান্সসেন্ড বাংলাদেশ’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কাছে পাঠানো হয়েছে।