তাইওয়ান বস্ত্রমেলা চলছে ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় দুই দিনব্যাপী দক্ষিণ এশিয়া তাইওয়ান বস্ত্রমেলা গতকাল রোববার শুরু হয়েছে। হোটেল সিক্স সিজনের বলরুমে আয়োজিত মেলায় ১৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
তাইওয়ান টেক্সটাইল ফেডারেশন (টিটিএফ) ও ব্যুরো অব ফরেন ট্রেড অব তাইওয়ানের (বিওএফটি) উদ্যোগে ওয়ার্ল্ডেক্স ইন্ডিয়া এক্সিবিশন মেলার আয়োজক। এতে বিভিন্ন ধরনের বস্ত্র, সুতা, পোশাক, বোতাম, জিপার ইত্যাদি প্রদর্শন করছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। মেলার শেষ দিন আজ সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।