তাকাফুল ইনস্যুরেন্স বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাকাফুল ইনস্যুরেন্স বা ইসলামি বিমার ওপর এক সেমিনার আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সম্মেলনকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ। সেমিনারে সভাপতিত্ব করেন বিআইএর সভাপতি শেখ কবির হোসেন। এ ছাড়া সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বিমা বিভাগের অধ্যাপক এম মুজাহিদুল ইসলাম।এম শেফাক আহমেদ বলেন, ইসলামি বিমাকে আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করতে হবে। এ ক্ষেত্রে আইনি ও ব্যবসা-সংশ্লিষ্ট যেসব সমস্যা আছে, তা বিআইয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করে তাকাফুল ইসলামি বিমাকে জনপ্রিয় করা হবে।এ ছাড়া ইসলামি বিমা তথা তাকাফুল বিমাকে গ্রাহকের কাছে সহজে পৌঁছানের জন্য আইডিআরএর পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানা শেফাক আহমেদ।কবির হোসেন বলেন, এই সেমিনার দেশের বিমা খাতকে আরও সমৃদ্ধ ও উন্নততর ব্যবসায়িক খাত হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। সেমিনারে আরও উপস্থিত ছিলেন, জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিন ও বাংলাদেশের ইসলামি বিমাবিষয়ক শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ কামালউদ্দিন জাফরি। বিআইয়ের মহাসচিব মোল্লা মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।