তাজরীন ফ্যাশনসের কর্মীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজরীন ফ্যাশনসের বেশ কিছু শ্রমিক বকেয়া বেতন-ভাতার দাবিতে গতকাল শনিবার বিজিএমইএ ভবনের সামনের সড়কে বিক্ষোভ করেছেন।এ সময় পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা বাটেক্সপো উপলক্ষে সংবাদ সম্মেলন করছিলেন।একটি শ্রমিক সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বিক্ষুব্ধ শ্রমিকেরা অভিযোগ করে বলেন, কয়েক দিন আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে যোগাযোগ করেও তাঁরা বেতন-ভাতা পাননি। এমনকি আদৌ তাঁদের বেতন-ভাতা দেওয়া হবে কি না, সেটিও কারখানা কর্তৃপক্ষ নিশ্চিত করে বলছে না। এ ব্যাপারে তাঁরা বিজিএমইএর নেতাদের হস্তক্ষেপ দাবি করেন।