তামাবিল ও শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাস বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে আবার সিলেটের তামাবিল ও শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু হয়েছে। সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গত রোববার গ্রুপের সাধারণ সম্পাদক চন্দন সিনহা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ভারতের রপ্তানিকারকেরা প্রতি মেট্রিক টন ৭৫ মার্কিন ডলার মূল্যে রপ্তানি করতে সম্মত হওয়ায় সোমবার থেকে কয়লা আমদানি শুরু হচ্ছে।তিন মাস কয়লা আমদানি বন্ধ থাকায় বাংলাদেশ সরকার প্রায় ৪৫ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।