তামাবিল দিয়ে দুই মাস ধরে কয়লা ও পাথর আমদানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের তামাবিল শুল্ক স্টেশন দিয়ে দুই মাসেরও বেশি সময় ধরে কয়লা ও পাথর আমদানি বন্ধ রয়েছে।শুল্ক স্টেশন ও আমদানিকারকদের সূত্রে জানা গেছে, ভারত কয়লার দাম বাড়ানোর পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের কথা বলে পাথর উত্তোলন ও রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করার কারণে পণ্য দুটির আমদানি বন্ধ রয়েছে। এতে তামাবিল শুল্ক স্টেশনে একধরনের অচলাবস্থা দেখা দিয়েছে। আমদানিকারকেরা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে তাঁদের ব্যবসায় বন্ধ থাকলেও ব্যাংকের ঋণের সুদ গুনতে হচ্ছে। এ ছাড়া সরকার যেমন কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং শ্রমিকেরাও বেকার হয়ে বেকায়দায় রয়েছেন।ব্যবসায়ী মনিরুজ্জামান জানান, আমদানি বন্ধ থাকায় প্রতিদিন তাঁর কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি হচ্ছে।