তামিমের ব্যাটে কেইমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তামিমের সঙ্গে কেইমুর কর্মকর্তারা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তামিমের সঙ্গে কেইমুর কর্মকর্তারা।

বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে জনপ্রিয় অনলাইনে কেনাবেচার সাইট কেইমু। এ চুক্তির ফলে এখন থেকে কেইমুর স্টিকারযুক্ত ব্যাট দিয়ে খেলবেন তামিম। চলতি ওয়ানডে সিরিজের প্রথম দুইটি ম্যাচেও তামিমের ব্যাটে কেইমুর স্টিকার দেখা গেছে।
সম্প্রতি বনানীতে কেইমুর নিজস্ব কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তামিমসহ উপস্থিত ছিলেন কেইমুর প্রধান জনসংযোগ কর্মকর্তা সৈয়দা উমায়েলা আক্তার, কেইমু বাংলাদেশের পার্টনারশিপ প্রধান জর্জ ওলফ ও ভেঞ্চার ডেভেলপার ভিভাব কৃষ্ণ। উমায়েলা আক্তার বলেন, ‘তামিম ইকবাল বাংলাদেশের সেরা ওপেনিং ব্যাটসম্যান। তাই আমরা তাঁকে বেছে নিয়েছি।’ কোনো ক্রিকেটারের সঙ্গে এটিই কেইমুর প্রথম চুক্তি।
কেইমু বাংলাদেশের প্রধান নির্বাহী জর্জ ওলফ বলেন, ‘তামিম ইকবালের মতো একজন ভালো ব্যাটসম্যান কেইমুকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন বলে আমরা আশা করছি।’