প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত ব্যাংকিং সেবা প্রদানের অংশ হিসেবে এমপ্লয়ি ব্যাংকিং পার্টনার ও দেশের অন্যতম বৃহৎ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক তামিশনা গ্রুপের কারখানায় এটিএম বুথ স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম আর এফ হোসেন এবং তামিশনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গুলজার এ চৌধুরী সম্প্রতি টঙ্গীর ভাদামবাজারে তামিশনা গ্রুপের কারখানায় আনুষ্ঠানিকভাবে দুটি এটিএম উদ্বোধন করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মাহমুদুননবী চৌধুরী এবং রিটেইল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ও রিটেইল সেলসের প্রধান কায়সার হামিদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।