তারল্য-সহায়তার মেয়াদ কমাল কেন্দ্রীয় ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেজারি বিল বা বন্ডে বিনিয়োগকারী ব্যাংকের তারল্য-সহায়তা সুবিধা ভোগ করার মেয়াদ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একনাগাড়ে সর্বোচ্চ ৬০ দিন তারল্যসুবিধা নিতে পারবে ব্যাংকগুলো। এর আগে সর্বোচ্চ ৭৫ দিন পর্যন্ত সুবিধা নেওয়া যেত। বাজারে যথেষ্ট পরিমাণ তারল্য থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত বুধবার বাংলাদেশ ব্যাংক জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে। নতুন এই নিয়ম প্রাথমিক ডিলার, প্রাথমিক ডিলার নয় এমন ব্যাংকের ওপর চাপিয়ে দেওয়া (ডেভলভ) ট্রেজারি বিল ও বন্ডের পাশাপাশি সফল বিড দাখিলকারীর সিকিউরিটিজের বিপরীতে প্রযোজ্য হবে। তবে এ ব্যবস্থা সাময়িক এবং ইতিপূর্বে জারি করা প্রজ্ঞাপনের অন্যান্য নির্দেশনা বহাল থাকবে।