তালিকাভুক্তির অনুমোদন পেল দুটি কোম্পানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরগন ডেনিমস ও প্রিমিয়ার সিমেন্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে। গত রোববার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়।এখন তালিকাভুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে বাজারে কোম্পানি দুটির লেনদেন শুরু হবে। আরগন ডেনিমস প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে প্রায় ১০৫ কোটি টাকা সংগ্রহ করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের (ফেসভ্যালু) সঙ্গে ২৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে আইপিওতে প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৫ টাকা। প্রিমিয়ার সিমেন্ট আইপিওর মাধ্যমে ২৬ কোটি ৪০ লাখ টাকা সংগ্রহ করে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১২ টাকা অধিমূল্য যোগ করে আইপিওতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২২ টাকা।