তালুকদার গ্রুপ ও প্রিয়ন্তী এডিট অ্যান্ড ইফেক্টসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালুকদার গ্রুপ এবং প্রিয়ন্তী এডিট অ্যান্ড ইফেক্টসের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।চুক্তি অনুযায়ী প্রিয়ন্তী এডিট ইফেক্টস এখন থেকে তালুকদার গ্রুপের বিজ্ঞাপন প্রচার-সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করবে।চুক্তিতে সই করেন তালুকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামছুল আরেফিন এবং প্রিয়ন্তী এডিট অ্যান্ড ইফেক্টসের স্বত্বাধিকারী মনোয়ার হোসেন পাঠান।অনুষ্ঠানে তালুকদার গ্রুপের নির্বাহী পরিচালক কাজী মো. ফেরদৌস, বিক্রয় মহাব্যবস্থাপক মির্জা মো. আজাদ, ব্র্যান্ড ব্যবস্থাপক মাকসুদ হোসেন ও মিডিয়া ম্যানেজার জাহিদ হোসেন মারুফ এবং প্রিয়ন্তী এডিট অ্যান্ড ইফেক্টসের সহকারী মহাব্যবস্থাপক (ব্যবসায় উন্নয়ন ও প্রশাসন) মো. কুতুব উদ্দীন, সহকারী মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. শহিদউল্লাহ ও ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক সাহেদ হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।