তাসকিন ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইয়ামাহার প্রচার ও প্রসারে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ক্রিকেট তারকা তাসকিন আহমেদকে নিযুক্ত করেছে এসিআই মটরস লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে এসিআই সেন্টারে একটি চুক্তি হয়েছে। ফলে এখন থেকে বোলার তাসকিন আহমেদকে দেখা যাবে ইয়ামাহা ব্র্যান্ডের বিভিন্ন বিজ্ঞাপন ও প্রমোশনাল কার্যক্রমে। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসকিন আহমেদ, এসিআই এগ্রিবিজনেসের এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এইচ আনসারী, এসিআই মটরসের চিফ বিজনেস অফিসার সুব্রত রঞ্জন দাস প্রমুখ। বিজ্ঞপ্তি