তিন কোম্পানিকে এসইসির শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানিকে শোকজ কাম শুনানি নোটিশ দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।কোম্পানি তিনটি হলো ইস্টার্ন ক্যাবলস, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।ডিএসইর ওয়েবসাইটে আজ সোমবার প্রকাশিত সংবাদে বলা হয়, কোম্পানি তিনটি গত বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত হিসাব নির্দিষ্ট সময়ের মধ্যে এসইসিতে জমা না দেওয়ায় এই শোকজ করা হয়। গত বছরের ১১ নভেম্বরের মধ্যে এই হিসাব জমা দেওয়ার কথা ছিল।নির্ধারিত সময়ে নিরীক্ষিত হিসাব জমা না দেওয়ায় কোম্পানি তিনটির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সচিবকে শুনানির জন্য এসইসিতে তলব করা হয়েছে।