তিন কোম্পানির উদ্যোক্তা-পরিচালকের শেয়ার কেনা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকের পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার কেনা সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানি তিনটি হলো প্রভাতী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও অগ্রণী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

প্রভাতী ইনস্যুরেন্স জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক হাবিবুর রহমান পূর্ব ঘোষণা অনুযায়ী আট হাজার ৫০০ শেয়ার বিদ্যমান বাজারমূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কেনা সম্পন্ন করেছেন।

সাউথইস্ট ব্যাংক জানিয়েছে তাদের করপোরেট উদ্যোক্তা বেস্ট হোল্ডিংস লিমিটেড পূর্ব ঘোষণা অনুযায়ী কোম্পানির এক লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছে।

অন্যদিকে অগ্রণী ইনস্যুরেন্সের উদ্যোক্তা-পরিচালক স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রতিষ্ঠানের চার হাজার শেয়ার বিদ্যমান বাজারমূল্যে কেনা সম্পন্ন করেছেন।