তিন কোম্পানির পরিচালক শেয়ার কিনবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস ইনস্যুরেন্স, তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক আলাদাভাবে শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার ডিএসই ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়।পিপলস ইনস্যুরেন্সের অন্যতম উদ্যোক্তা-পরিচালক মোহাম্মাদ আলী হোসাইন প্রতিষ্ঠানটির সাত লাখ ১৫ হাজার ৯৫৪টি শেয়ার কিনবেন। পরবর্তী ৩০ কর্মদিবসে বিদ্যমান বাজারমূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি এ শেয়ার কিনবেন।তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স লিমিটেডের অন্যতম উদ্যোক্তা-পরিচালক মো. মহিউদ্দিন প্রতিষ্ঠানটির ৫০ হাজার শেয়ার কিনবেন। পরবর্তী ৩০ কর্মদিবসে বিদ্যমান বাজারমূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি এই শেয়ার কিনবেন।আল আরাফাহ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা-পরিচালক নিয়াজ আহমেদ প্রতিষ্ঠানটির ১৪ লাখ শেয়ার কিনবেন। পরবর্তী ৩০ কর্মদিবসে বিদ্যমান বাজারমূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি এই শেয়ার কিনবেন।প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর এসইসির পক্ষ থেকে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে কমপক্ষে নিজ কোম্পানির ৩০ শতাংশ এবং ব্যক্তিগতভাবে দুই শতাংশ শেয়ার কেনার ব্যাপারে বাধ্যবাধকতা আরোপ করা হয়।