তিন কোম্পানির পরিচালকের শেয়ার কেনা ও হস্তান্তরের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালক শেয়ার কেনা ও হস্তান্তরের ঘোষণা দিয়েছে। আজ বুধবার ডিএসইর ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়।কোম্পানিগুলো হলো আফতাব অটো, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও স্কয়ার ফার্মা।আফতাব অটো জানিয়েছে, প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা-পরিচালক তাঁর কাছে থাকা আট লাখ শেয়ার তাঁর স্ত্রী খালেদা ইসলাম (চার লাখ), তাঁর ছেলে সাইফুল ইসলাম (্এক লাখ ৫০ হাজার), সাজেদুল ইসলাম (এক লাখ ৫০ হাজার) ও তাঁর মেয়ে ফারহানা ইসলামকে (এক লাখ ৫০ হাজার) স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হস্তান্তর করতে চান।আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা-পরিচালক আবদুল মালেক মোল্লা ছয় লাখ শেয়ার কিনতে চান। তিনি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজারমূল্যে পরবর্তী ৩০ কর্মদিবসে এই শেয়ার কিনবেন। প্রতিষ্ঠানটির আরেক উদ্যোক্তা-পরিচালক আবদুস সালাম দুই লাখ শেয়ার কিনবেন। তিনি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজারমূল্যে পরবর্তী ৩০ কর্মদিবসে এই শেয়ার কিনবেন।অন্যদিকে স্কয়ার ফার্মার অন্যতম উদ্যোক্তা-পরিচালক অঞ্জন চৌধুরী, তপন চৌধুরী, স্যামুয়েল এস চৌধুরী ও রত্না পাত্র প্রতিষ্ঠানটির ২৫ হাজার শেয়ার কিনতে চান। আগামী ৩১ জানুয়ারির মধ্যে বিদ্যমান বাজারমূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তাঁরা এই শেয়ার কিনবেন।