তিন কোম্পানির পর্ষদকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার দায়ে তিন কোম্পানির পরিচালনা পর্ষদকে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি তিনটি হলো বাংলাদেশ ইলেকট্রিসিটি মিটার কোম্পানি, সালেহ কার্পেট মিলস ও মেটালেক্স করপোরেশন। এসব কোম্পানির প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির নিয়মিত সভায় এ জরিমানা করা হয়। সভা শেষে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসইসি জানিয়েছে, বাংলাদেশ ইলেকট্রিসিটি মিটার কোম্পানি ২০১০ ও ২০১১ সালের সমাপ্ত বছরের এবং সালেহ কার্পেট মিলস ও মেটালেক্স করপোরেশন ২০১১ সালের আর্থিক প্রতিবেদন দাখিল করেনি। এসব কোম্পানির প্রত্যেক পরিচালকের পাশাপাশি মেটালেক্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালককেও একই কারণে এক লাখ টাকা জরিমানা করা হয়।

কোম্পানি তিনটি বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওভার দ্য কাউন্টার বা ওটিসি বাজারে তালিকাভুক্ত।