তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।কোম্পানি তিনটি হলো: বিমা খাতের প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, বস্ত্র খাতের সায়হাম কটন মিলস লিমিটেড ও প্রকৌশল খাতের ন্যাশনাল পলিমার লিমিটেড।প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ নভেম্বর সকাল ১০টায় রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৫ সেপ্টেম্বর।সায়হাম কটনের পরিচালনা পর্ষদ ৩০ এপ্রিল শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১২ সেপ্টেম্বর।ন্যাশনাল পলিমারের পরিচালনা পর্ষদ ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।