তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি তিনটি হলো: বস্ত্র খাতের মালেক স্পিনিং মিলস লিমিটেড ও জুট স্পিনার্স এবং খাদ্য ও বিবিধ খাতের সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড।ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, মালেক স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ নভেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ৩০.৭০ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৬.৭৮ টাকা।বস্ত্র খাতের আরেক প্রতিষ্ঠান জুট স্পিনার্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১১ নভেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রকৃত সম্পদমূল্য (এনএভি) এক কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকা, ইপিএস ২.০৬ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৩.৩৪ টাকা।অন্যদিকে খাদ্য ও বিবিধ খাতের সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২১ নভেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩.১৯ টাকা, শেয়ারপ্রতি এনএভি ১৫.৯৪ টাকা এবং প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৪.৯৬ টাকা।