তিন কোম্পাানির লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো, দেশ গার্মেন্টস ও ইস্টার্ন হাউজিং লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বুধবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।ব্রিটিশ আমেরিকান টোবাকো জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য অন্তর্বর্তীকালীন ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত নগদ লভ্যাংশের রেকর্ড ডেট ১৪ নভেম্বর।দেশ গার্মেন্টস জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য সাত শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ২ নভেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানায়, ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.১১ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য (এনএভি) ১১৫.৮৬ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৪২.৫৭ টাকা।ইস্টার্ন হাউজিং লিমিটেড জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ জুলাই শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত ইজিএম ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ২ নভেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানায়, ৩১ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪০.৪৩ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য (এনএভি) ১৯০.২৯ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৪৪.৪৬ টাকা।