তিন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে স্থাপনার পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ‘বেস লোড পাওয়ার প্লান্ট’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ উদ্দেশ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ওরিয়ন গ্রুপের মধ্যে (আইপিপির আওতায়) কয়লাভিত্তিক এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম তিনটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপনের চুক্তি হয়েছে। ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব মো. আজিজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মো. এনামুল হক, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ, বিপিডিবির চেয়ারম্যান আলমগীর কবির এবং ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বাংলাদেশে প্রথম বেসরকারি খাতে ওরিয়ন গ্রুপের উৎপাদিত কয়লাভিত্তিক বিদ্যুতের দাম বর্তমান দামের তুলনায় কম হবে। ফলে সামগ্রিকভাবে বিদ্যুতের দাম কমে আসবে। চুক্তির আওতায় মুন্সিগঞ্জের মাওয়ায় ৫২২, চট্টগ্রামে ২৮২ ও খুলনায় ২৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম তিনটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। এর মাধ্যমে ৩৬ থেকে ৪৫ মাসের মধ্যে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।