প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী ও ঢাকা-সিলেট পথে ভাড়া কমিয়েছে। এসব পথের প্রতিটির একমুখী ভাড়া ২ হাজার ৫০০ টাকায় (সব করসহ) নামিয়ে এনেছে বিমান। দ্বিমুখী ভাড়া হবে দ্বিগুণ অর্থাৎ পাঁচ হাজার টাকা। এই সুবিধা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। বিমান এখন ঢাকা থেকে সৈয়দপুর পথে শুক্রবার ছাড়া প্রতিদিন, রাজশাহীতে চার দিন ও সিলেটে প্রতিদিনই ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করছে। বিজ্ঞপ্তি