তিন দিন ধরে চাতলাপুর স্থলবন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম তিন দিন ধরে বন্ধ রয়েছে।বাংলাদেশের এই স্থলবন্দরের বিপরীতে ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহর স্থলবন্দরে গত সোমবার ব্যবসায়ীদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সেখানকার শুল্ক কর্তৃপক্ষ নিরাপত্তাহীনতার কথা বলে বাংলাদেশি পণ্য গ্রহণ না করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।গত বুধবার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর স্থলবন্দরে গিয়ে দেখা যায়, সেখানে বিপুল পরিমাণ রপ্তানিমুখী ইট ও চিপ পাথর পড়ে আছে।চাতলাপুর স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া জানান, চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে সাধারণত প্রতি দিন গড়ে ১০ ট্রাক সিমেন্ট, ১০ ট্রাক চিপ পাথর ও ২০ ট্রাক ইট ত্রিপুরায় রপ্তানি হয়ে থাকে।