তিন দিন ধরে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) অ্যামোনিয়া প্ল্যান্টে কন্ট্রোল বাল্ব খুলে যাওয়ায় তিন দিন ধরে সার উৎপাদন বন্ধ রয়েছে।জানা গেছে, গত শুক্রবার ভোরের দিকে জেএফসিএলের অ্যামোনিয়া প্ল্যান্টে কন্ট্রোল বাল্ব খুলে যায়। এ সময় বিকট শব্দ হওয়ায় কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কন্ট্রোল বাল্ব খুলে যাওয়ার কারণে জেএফসিএলে অ্যামোনিয়া ও ইউরিয়া উভয় প্ল্যান্টে সার উৎপাদন বন্ধ হয়ে যায়।যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সার উৎপাদন বন্ধ রয়েছে। শিগগিরই এ ত্রুটি সারিয়ে কারখানায় আবার সার উৎপাদনে যাওয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন