তিন দিন পর নিম্নমুখী শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএসই
ডিএসই

টানা তিন দিন ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ বুধবার নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন দুই বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে। একই সঙ্গে ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার ৯৪৬ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। একপর্যায়ে সূচক ৩৩ পয়েন্ট বেড়ে যায়। দুপুর ১২টার পর থেকে সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৪টির দাম বেড়েছে, কমেছে ১২৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ এই স্টক এক্সচেঞ্জে ৩৮৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৩৯১ কোটি টাকা লেনদেন হয়েছিল।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনে কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্য সূচক ১৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ২১১ পয়েন্টে।

সিএসইতে আজ ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ৭৯টির দাম বেড়েছে, কমেছে ১০৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ৩৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৪ কোটি টাকা লেনদেন হয়।

এ দিকে ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল জেনারেশন নেক্সট ফ্যাশন। আজ এই প্রতিষ্ঠানের ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া বিএসসিসিএল, আরগন ডেনিমস, ইউসিবিএল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, মালেক স্পিনিং, এনভয় টেক্সটাইল, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, তাকাফুল ইনস্যুরেন্স প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।