তিন দিনব্যাপী কৃষি মেলা আজ শুরু
‘কৃষিতে উন্নতি আধুনিক প্রযুক্তি’—স্লোগান নিয়ে তিন দিনব্যাপী কৃষিভিত্তিক তৃতীয় এগ্রো বাংলাদেশ মেলা শুরু হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার মেলার উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন এ মেলার আয়োজন করছে।এগ্রো বাংলাদেশ মেলার পাশাপাশি আধুনিক চালকল এবং খাদ্যশস্যের যন্ত্রপাতি ও প্রযুক্তিবিষয়ক এবং খাদ্য প্রক্রিয়াজাত ও সংরক্ষণের যন্ত্রপাতি বিষয়ক দুটি সহযোগী মেলা অনুষ্ঠিত হবে।মেলাগুলোতে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, তাইওয়ান, চীনসহ সাতটি দেশের ৬৫ প্রতিষ্ঠান ১৬০টি স্টলে পণ্য ও সেবা প্রদর্শন করবে। মেলাটির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।