তিন দিনব্যাপী পৌর কর মেলা কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো তিন দিনব্যাপী ‘পৌর কর মেলার’ আয়োজন করছে ঢাকা দক্ষিণসিটি করপোরেশন। কাল সোমবার থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এ মেলা। সংস্থার পাঁচটি অঞ্চলের প্রতিটিতেই একযোগে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মেলা চলবে।অঞ্চলগুলোর অধীনে যেসব স্থানে মেলা হবে সেগুলো হলো: অঞ্চল-১ নগর ভবন কার্যালয়ের পশ্চিম পাশে, অঞ্চল-২ খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠ, অঞ্চল-৩ বকশীবাজারের গোলাম মোর্শেদ কমিউনিটি সেন্টার, অঞ্চল-৪ নগর ভবন কার্যালয়ের পূর্ব পাশে এবং অঞ্চল-৫-এর মেলা হবে সায়েদাবাদের ধলপুর কমিউনিটি সেন্টারে।কাল সকাল ১০টায় দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করদাতারা মেলা চলাকালে হাল সন পর্যন্ত পৌর কর পরিশোধ করে হাল সনের করের ওপর ১০ শতাংশ রিবেট (ছাড়) ও বকেয়া করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফের সুবিধা পাবেন।এছাড়া বকেয়া ও হাল সনের কর আদায় এবং এ বিষয়ে নগরবাসীকে সচেতন করার লক্ষ্যে আজ রোববার রাজধানীতে সড়ক শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।সকাল নয়টায় বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হওয়া শোভাযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নগর ভবনে এসে শেষ হবে।