তিন দিনের থাই বাণিজ্য মেলা শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকায় আয়োজিত তিন দিনের থাই পণ্যের মেলা গতকাল শনিবার শেষ হয়েছে।থাইল্যান্ডের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন দপ্তর (ডিআইটিপি) এবং বাংলাদেশে থাই দূতাবাস যৌথভাবে মেলাটির আয়োজন করে। এর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।মেলায় থাইল্যান্ডের ৪৭টি উৎপাদক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে অন্যতম ছিল থাইল্যান্ড সরকারের পেট্রোলিয়ামবিষয়ক সংস্থা পিটিটি ইন্ডাস্ট্রিয়াল লুব্রিকেন্ট। এ প্রতিষ্ঠানের স্টলে গিয়ার অয়েল, হাইড্রলিক অয়েল, যন্ত্রে ব্যবহূত আঠালো পদার্থ গ্রিজসহ বিভিন্ন ধরনের লুব্রিকেন্ট প্রদর্শন করা হয়। এসব পণ্য এ দেশে বিপণন করছে বেলমোর লিমিটেড।এ প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের গাড়ির যন্ত্রাংশ, নির্মাণ উপকরণ, হার্ডওয়্যার ও সরঞ্জাম, ইলেকট্রনিক পণ্য, খাদ্যপণ্য, তৈরি পোশাক ও ফ্যাশন অ্যাকসেসরিজ, উপহার ও সাজসজ্জার সরঞ্জাম, স্বাস্থ্যসেবা ও রূপচর্চার পণ্য, কিচেনওয়্যার বা গৃহস্থালিতে ব্যবহার্যসামগ্রী, চামড়া ও পাদুকা পণ্য প্রদর্শন করে।থাই মেলায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারক নুক ওয়েল সিল, ব্যাটারি-চার্জার উৎপাদনকারী ওয়াইজ এন্টারপ্রাইজ, স্যানিটারি ওয়্যার প্রস্তুতকারক সিয়াম স্যানিটারি ওয়্যার ইন্ডাস্ট্রি, বাসাবাড়ি-মোটরসাইকেল ও গাড়ির তালা প্রস্তুতকারক সোলেক্স ইন্টারন্যাশনাল, পানির পাম্প উৎপদনকারী টাইলারস ইন্ডাস্ট্রি, স্বর্ণালংকার বিপণনকারী ডিপিএন মার্কেটিং লিমিটেড ও জে কে ফ্যাক্টরি, স্ন্যাকস-বিস্কুট উৎপাদক বিগ ওয়ান প্রডাক্টস, ফুড স্পেশালাইজড কোম্পানি ও হেরিটেজ স্ন্যাকস অ্যান্ড ফুড, সস প্রস্তুতকারী চুয়া হাহ সেং ফিস সস ফ্যাক্টরি ইত্যাদি।