তিন দিনের মোটর শো ৩১ মার্চ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনব্যাপী ১১তম ঢাকা মোটর শো, ঢাকা বাইক শো এবং ঢাকা অটো পার্টস শো রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ৩১ মার্চ শুরু হচ্ছে। এটি আয়োজন করছে সেমস গ্লোবাল ও সেমস বাংলাদেশ। এ আয়োজনে প্রায় ১৪টি দেশ থেকে ব্র্যান্ড নিউ গাড়ি, মোটরবাইক ও অটো যন্ত্রাংশ শিল্পের উৎপাদক এবং বেশ কয়েকটি বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রদর্শনীতে স্টল থাকছে দুই শতাধিক। ৩১ মার্চ বেলা তিনটায় অনুষ্ঠিত হবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং রোড শো বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।