তিন দিনের মোটরবাইক প্রদর্শনী আজ শুরু হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় আজ সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী একটি মোটরসাইকেল প্রদর্শনী। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ওয়ালটন প্রথম মোটরবাইক শো’ শীর্ষক প্রদর্শনীতে দেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পাশাপাশি বিশ্বের বড় বড় ২০টি মোটরবাইক প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশ নেবে। নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা) ও ইমপ্রেশনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জেট মিরজাল জৈনুদ্দিন।প্রদর্শনী আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য জনপ্রতি ১০ টাকা।