তিন নারীকে সম্মাননা জানাল ওয়েস্টিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজে অসামান্য অবদানের জন্য তিন মহীয়সী নারীকে প্রথমবারের মতো সম্মাননা পুরস্কার দিয়েছে দ্য ওয়েস্টিন ঢাকা। গত বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘ওমেন অব ইন্সপিরেশন’ স্বীকৃতি দেওয়া হয়েছে মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নুসরাত জাহান মুক্তা ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমকে। তাঁরা প্রধান অতিথি ইউনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রতিনিধি ফরিদা আনসারীর কাছ থেকে পুরস্কার নেন। বিজ্ঞপ্তি