তিন পথে উড্ডয়ন বাড়াল নভোএয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ভেতরে তিনটি রুট বা পথে উড়োজাহাজ উড্ডয়ন বাড়িয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর থেকে প্রতিদিন চট্টগ্রামে ৫টি, সৈয়দপুরে ৩টি ও যশোরে ৩টি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। বর্তমানে চট্টগ্রামে প্রতিদিন ৪টি, সৈয়দপুরে ২টি ও যশোরে ২টি করে ফ্লাইট চালাচ্ছে প্রতিষ্ঠানটি।