তিন পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানির তিনজন উদ্যোক্তা-পরিচালক নিজ নিজ কোম্পানির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানি তিনটি হলো, উত্তরা ব্যাংক, এনসিসি ব্যাংক এবং ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, উত্তরা ব্যাংকের পরিচালক বদরুন্নেছা (শারমিন) ইসলাম নিজ কোম্পানির এক লাখ ৩০ হাজার, ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের উদ্যোক্তা-পরিচালক আলি আফজাল খান ৬৪ হাজার ও এনসিসি ব্যাংকের নুরুল ইসলাম এক লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।এ উদ্যোক্তা-পরিচালকেরা বর্তমান বাজারমূল্যে পরবর্তী ৩০ কর্ম দিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এই শেয়ার কিনবেন।