তিন প্রতিষ্ঠান পেল আইএসও সনদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় তিনটি প্রতিষ্ঠানকে আইএসও সনদ দিয়েছে পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
প্রতিষ্ঠানগুলো হলো: টাটা মোটরসের সব ধরনের ট্রাক সংযোজনকারী নিটল-টাটা কোম্পানি, সাবস্টেশন ও ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্রপাতি উৎপাদনকারী প্রতিষ্ঠান বেসিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং এবং প্রসাধনপণ্যের উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান ইমামী বাংলাদেশ।
ঢাকার তেজগাঁওয়ে বিএসটিআইয়ের কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক ইকরামুল হক গতকাল প্রতিষ্ঠান তিনটির প্রতিনিধিদের কাছে সনদ হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটল-টাটার নির্বাহী পরিচালক আবদুল মান্নান আহমেদ, বেসিক পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ওহিদুজ্জামান প্রমুখ।