তিন প্রতিষ্ঠানকে অর্থ উত্তোলনের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি প্রতিষ্ঠানকে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের অনুমতি দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বুধবার এসইসি এই অনুমতি দেয়। এসইসি সূত্রে জানা যায়, এই তিন কোম্পানি হলো ফাইবার অ্যাট হোমস লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ও ন্যাশনাল ফিড মিল লিমিটেড।এর মধ্যে ফাইবার অ্যাট হোমস লিমিটেড ১০ টাকা দামের দুই লাখ পাঁচ হাজার সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করবে। উত্তোলিত এই টাকা দিয়ে প্রতিষ্ঠানটি তাদের পরিশোধিত মূলধন ৪৪ থেকে ৬৪ কোটি ৫০ লাখ টাকায় উন্নীত করবে।ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে ৩৩ লাখ সাধারণ শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি শেয়ারের দাম ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি শেয়ারবাজার থেকে ৩৩ কোটি টাকা উত্তোলন করবে। এই টাকার মাধ্যমে প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ৮৭ থেকে ১২০ কোটিতে উন্নীত করবে।অন্যদিকে এসইসির আজকের সভায়, ন্যাশনাল ফিড মিল লিমিটেডকে বর্তমান শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ১০ টাকা দামের ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে পাঁচ কোটি টাকা উত্তোলন করবে। একই সঙ্গে অন্যদের (বর্তমান শেয়ারহোল্ডার ছাড়া) জন্য ১০ টাকা দামের এক কোটি শেয়ার ছেড়ে ১০ কোটি টাকা উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে।