তিন প্রতিষ্ঠানকে এসইসির শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ-সংক্রান্ত আইন ভঙ্গ করায় তিনটি প্রতিষ্ঠানকে কারণ দর্শানো ও শুনানির নোটিশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠান তিনটি হলো—তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্যারামাউন্ট সিকিউরিটিজ লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।সিএসইর ওয়েবসাইটে বলা হয়, সিকিউরিটিজ-সংক্রান্ত আইন ভঙ্গ করায় তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফজলে আজিম, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জয়নুল আবেদিন, কোম্পানি সচিব ও সব পরিচালককে শুনানিতে তলব করেছে এসইসি।একই কারণে সিএসইর সদস্য প্যারামাউন্ট সিকিউরিটিজ লিমিটেডকে শুনানি নোটিশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। অন্যদিকে আইন ভঙ্গ করায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, প্রতিষ্ঠানটির সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবকে শোকজ কাম শুনানি নোটিশ দিয়েছে সংস্থাটি।