তিন বছরের লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) বিশেষ সাধারণ সভা এবং ২৫, ২৬ ও ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বার্ষিক সাধারণ সভায় ইউসিবির ২০০৭, ২০০৮ ও ২০০৯ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ হিসেবে যথাক্রমে ৫০, ২৫ ও ৩০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়।বার্ষিক সভার আগে ব্যাংকের একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের অনুমোদিত মূলধন ২০০ কোটি থেকে বাড়িয়ে ৮০০ কোটি টাকায় উন্নীতকরণ এবং শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকার পরিবর্তে ১০ টাকায় নির্ধারণ ও পাঁচটি শেয়ারের এক লট থেকে ৫০টি শেয়ারে এক লট করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকার একটি হোটেলে সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান এম এ হাসেমের সভাপতিত্বে এসব সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান কাজি এনামুল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান ইউনুস আহমেদ, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান, পরিচালক আক্তারুজ্জামান চৌধুরী, এম এ সবুর, এম এ কালাম, সাইফুজ্জামান চৌধুরী, সাব্বির আহমেদ, শওকত আজিজ রাসেল, নূর উদ্দিন জাভেদ, সুলতানা রেজিয়া চৌধুরী, শরীফ জহির, রিয়াদ জাফর চৌধুরী, তানভীর খান, আহমেদ আরিফ বিল্লাহ, ইমরান আহমেদ, নাসিম কালাম, বজল আহমেদ, কামরুন নাহার, সেতারা বেগম ও নূরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া, উপব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, মোহাম্মদ শহীদুল ইসলাম, মামুন-উর রশিদ, মির্জা মাহমুদ রফিকুর রহমান, মো. শাহেদ জালাল চৌধুরী। বিজ্ঞপ্তি।