তিন বিমা কোম্পানিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন লঙ্ঘনের দায়ে তিনটি সাধারণ বিমা কোম্পানিকে জরিমানা করেছে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ।এর মধ্যে গত দুই দিনে জরিমানা করা হয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানিকে, দুই সপ্তাহ আগে করা হয়েছিল মেঘনা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে।তিনটি কোম্পানিই ২০১০ সালের বিমা আইনের ১৩০ (খ) উপধারা ও ১৩৪ ধারা লঙ্ঘন করে বাকিতে ব্যবসা করে আসছিল বলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীর কাছে পৃথক চিঠি পাঠায়।আইডিআরএ মেঘনা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে ৫০ হাজার টাকা ও কোম্পানির মতিঝিল শাখার ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে এক লাখ টাকা ও কোম্পানির আদমজী কোর্ট শাখার ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সকে এক লাখ টাকা ও তাদের দিলকুশা শাখার ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।আইডিআরএ জানায়, শুনানিতে কোম্পানিগুলোর পক্ষ থেকে যে বক্তব্য ও ব্যাখ্যা দেওয়া হয়, আইডিআরএর কাছে তা সন্তোষজনক মনে হয়নি। অন্যদিকে সব জীবন বিমা কোম্পানির ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ্ব্যবসায়ের হিসাব চলতি মাসের ১৫ জানুয়ারির মধ্যে আইডিআরএতে দাখিল করার যে সময়সীমা দেওয়া হয়েছিল, গত সোমবার এক প্রজ্ঞাপনে তা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।