তিন ব্যাংকে নতুন এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন মো. ওমর ফারুক। জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) থেকে পদোন্নতি দিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বৃহস্পতিবার তাঁকে এ পদে নিয়োগ দেয়।
এ ছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংকে আ ন ম মাসরুরুল হুদা সিরাজী ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে কাজী ছানাউল হক এমডি হয়েছেন। তাঁরা দুজনই ছিলেন অগ্রণী ব্যাংকের ডিএমডি। চলতি মাসেই নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে গতকাল তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে।