প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তিন মাস মেয়াদের আমানত সংগ্রহের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগ পর্যন্ত সর্বনিম্ন ছয় মাস মেয়াদের আমানত সংগ্রহ করতে পারত প্রতিষ্ঠানগুলো।
দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিন মাস মেয়াদে আমানত সংগ্রহের অনুমতি চাওয়া হচ্ছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক গত রোববার এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।
এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক বলেছে, বিদ্যমান বিধান অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানগুলো জনসাধারণ ও প্রতিষ্ঠানের নিকট হতে ন্যূনতম ছয় মাস মেয়াদের আমানত নিতে পারে। এখন থেকে এসব প্রতিষ্ঠানের সব ধরনের আমানতের ন্যূনতম মেয়াদ তিন মাস নির্ধারণ করা হলো।