তিন মাসের মধ্যে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী তিন মাসের মধ্যে দেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে চলে আসবে। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) একসঙ্গে বাজার মনিটরিং বা তদারক করে যাচ্ছে। যদি কোনো ব্যবসায়ী মজুদ করার মাধ্যমে দ্রব্যমূল্য বাড়ায়, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ শুক্রবার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।এ সময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন; সোনার বাংলা ইনস্যুরেন্স কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. রুহুল আমিন; পরিচালক কৈলাশ চন্দ্র বাড়ৈ, দেলোয়ার হোসেন রাজা ও শহীদুজ্জামান নিরু; ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আহম্মেদ; জেলা চেম্বারের সহসভাপতি মো. মোশারেফ হোসেন এবং টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র সরদার ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।এ কে আজাদ জানান, আমদানিকারক প্রতিষ্ঠান কত দামে পণ্য ক্রয় করছে এবং কত দামে বাজারে তা বিক্রি করছে, তা ঢাকাসহ দেশব্যাপী জেলা প্রশাসক ও চেম্বারের মাধ্যমে মনিটরিং বা তদারক করছে মনিটরিং ফোর্স। এ কে আজাদ আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ও এফবিসিসিআইয়ের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বাজারের বিষয়টি মনিটরিং করছেন। এমন কি তিনি ইন্টারনেটের মাধ্যমে আন্তর্জাতিক বাজারের দ্রব্যমূল্যের খবরও রাখছেন।