তিন সরকারি সংস্থা পাঁচ কোটি পাটব্যাগ কিনবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর থেকে তিনটি সরকারি সংস্থা বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহার করবে। সংস্থাগুলো হচ্ছে: খাদ্য অধিদপ্তর, বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।পণ্যের মোড়ক হিসেবে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক আইন-২০১০ বাস্তবায়নের অংশ হিসেবে সংস্থা তিনটি চলতি বছরে তিন কোটি পাটের ব্যাগ কেনার সিদ্ধান্ত নিয়েছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, ওই তিন সরকারি সংস্থা মোট পাঁচ কোটি পাটের ব্যাগ সরবরাহের জন্য বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) কাছে চাহিদাপত্র পাঠিয়েছে। এর মধ্যে খাদ্য অধিদপ্তর তাদের গুদামে ধান, চাল ও গম রাখার জন্য চার কোটি, বিএডিসি বীজ সংরক্ষণের জন্য ৫৬ লাখ ৭৫ হাজার এবং বিসিআইসি সার পরিবহনের জন্য ৩৮ লাখ পাটের ব্যাগ সরবরাহের জন্য চাহিদাপত্র পাঠিয়েছে।সংশ্লিষ্ট সূত্রমতে, সরকারি সংস্থাগুলোর বছরে প্রায় ১১ কোটি ব্যাগের প্রয়োজন হয়। বিগত বছরগুলোতে এই চাহিদার ৬০ শতাংশ সিনথেটিক ব্যাগ দিয়ে পূরণ করা হতো। বাকি ব্যাগের বেশির ভাগ বেসরকারি পাটকলগুলোর কাছ থেকে কেনা হতো। চলতি বছরই প্রথমবারের মতো সরকারি পাটকলগুলোর কাছ থেকে ব্যাগ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সরকারি পাটকলগুলো উৎপাদন ও বিক্রি বাড়াতে সক্ষম হবে বলেমনে করা হচ্ছে। এভাবে সরকারি পাটকলগুলো লোকসানও কমিয়েআনতে পারবে।বিজেএমসির চেয়ারম্যান তুলসি দাস মিত্র প্রথম আলোকে বলেন, সরকারি সংস্থাগুলো তাদের চাহিদাপত্র পাঠিয়েছে। সময় অনুযায়ী তা সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে।