তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বস্ত্র ও তৈরি পোশাক খাতের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৭তম টেক্সটেক’, ‘১০তম ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ এবং ‘২৫তম ডাইকেম’ কাল বুধবার শুরু হচ্ছে। চার দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এই তিন প্রদর্শনী সেমস্ বাংলাদেশের সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেমস্ গ্লোবাল-কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস আয়োজন করছে।