তিনটি প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
আইএফআইসি ব্যাংক ২৭ শতাংশ শেয়ার লভ্যাংশ, ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেড ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ এবং কনফিডেন্স সিমেন্ট ২৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।আইএফআইসি ব্যাংক: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ জুলাই বেলা ১১টায় ঢাকার বারিধারায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২২ মে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ৭৬.৩৪ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৬৪.৪৯ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১৬৩.৮৮ টাকা।ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ জুলাই বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএমের স্থান পরে জানানো হবে। এজিএমের রেকর্ড ডেট ১৮ মে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ২১.৯৫ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৪৭.৪৫ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩০.৫২ টাকা।কনফিডেন্স সিমেন্ট: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০ জুন বেলা ১১টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১২ মে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ৭.৩৯ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৮০.১২ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৬.৩৫ টাকা।