তিনটি রিটের রায়ের কপি এসইসির কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনার বিরুদ্ধে দায়ের করা তিনটি রিটের রায়ের কপি আজ বুধবার বের হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, আজই এসইসির কাছে রায়ের কপি পৌঁছে যাবে।গত ২২ নভেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এসইসি। প্রজ্ঞাপনে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের এককভাবে নিজ কোম্পানির কমপক্ষে দুই শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এ নির্দেশনা পরিপালনে ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়, যা ২২ মে সময় শেষ হয়েছে।এসইসির এই নির্দেশনার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট দায়ের করেন এনসিসি ব্যাংক, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ও ডেল্টা লাইফের বেশ কয়েকজন পরিচালক। আদালত সব রিটের শুনানি শেষে ২১ মে তিনটি রিটই খারিজ করে দেন।