তুরস্কের সঙ্গে শুল্ক সংক্রান্ত সহযোগিতা বাড়াতে চুক্তি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্কসংক্রান্ত সহযোগিতা বাড়াবে বাংলাদেশ এবং তুরস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন তুরস্ক সফরকালে দুই দেশের মধ্যে শুল্কসংক্রান্ত পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে। এ চুক্তি সম্পাদনের উদ্দেশ হলো, পণ্যের অবৈধ বাণিজ্য ও চোরাচালান রোধে তথ্য আদান-প্রদান, দুই দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য ও অন্যান্য স্বার্থ রক্ষা, মামলা ও বিচারকাজের জন্য সাক্ষ্য-প্রমাণদি সংগ্রহ, রাজস্বসংক্রান্ত গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং শুল্ক বিভাগের দক্ষতা বৃদ্ধি। ৯ এপ্রিল এ চুক্তির খসড়া মন্ত্রিপরিষদ সভায় অনুমোদনের জন্য উঠবে বলে জানা গেছে। ইতিমধ্যে এর খসড়ার ওপর আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়েছে।