তুলা আমদানিতে নগদ সহায়তার আবেদনের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুলা আমদানির জন্য নগদ সহায়তা পেতে আবেদনের সময় বাড়ানো হয়েছে। খবর বাসসের।এর ফলে ২০১০ সালের আগস্ট থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত সময়ে বস্ত্রশিল্পের জন্য তুলা আমদানির বিপরীতে বিশেষ নগদ সহায়তা পেতে আবেদনের সময়সীমা আরও এক মাস বাড়ল। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্য কারখানাগুলোই শুধু এ সুবিধা পাবে। বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, বস্ত্রশিল্পের স্পিনিং, উইভিং ও ডাইং-ফিনিশিং-সংশ্লিষ্ট বিটিএমএর মিলগুলোর মধ্যে যেসব মিল উল্লিখিত সময়ে উচ্চমূল্যে তুলা আমদানি করেছে ,তাদের জন্য সরকারের দেওয়া নগদ সহায়তা প্রাপ্যতার ক্ষেত্রে আবেদনপত্র দাখিলের সর্বশেষ সময়সীমা আরও এক মাস বাড়ানো হলো। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাড়ানো এ সময়সীমা চলতি মাস থেকেই কার্যকর হবে। প্রসঙ্গত, উ িল্লখিত সময়ে বিশ্ববাজারে তুলার দাম বেড়ে গিয়েছিল। পরে তুলার দাম পড়ে যাওয়ায় লোকসানে পড়েন ব্যবসায়ীরা। এ কারণে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তুলা আমদানির বিপরীতে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।