তুলা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন যুক্তরাজ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল কটন অ্যাসো-সিয়েশনের উদ্যোগে ২০ থেকে ২১ অক্টোবর যুক্তরাজ্যের লিভারপুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক তুলাবিষয়ক সম্মেলন। এই সম্মেলনে সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী তুলার দরের উত্থান-পতন এবং তুলা-বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হবে।এ সম্মেলনে বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে যোগদান করতে যাচ্ছেন বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আইউব।দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন তুলা উৎপাদনকারী ও বিপণনকারী্ন প্রতিষ্ঠান এ সম্মেলনে যোগ দেবে। উল্লেখ্য, বাংলাদেশ চাহিদার প্রায় পুরো তুলাই আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করে থাকে। তাই তুলার দরের অস্থিরতায় তুলা ব্যবহারকারীর বিভিন্নভাবে আক্রান্ত হয়। বিজ্ঞপ্তি।