তুলাজাত পণ্যের রপ্তানি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে তুলা ও তুলাজাত পণ্য রপ্তানি হয়। তবে গত অর্থবছর থেকেই এ খাতের রপ্তানি আয়ের নিম্নমুখী ধারা চলছে। চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম মাসে লক্ষ্যমাত্রা কিংবা প্রবৃদ্ধি কোনোটাই অর্জিত হয়নি। রপ্তানি হয়েছে মাত্র ৮৮ লাখ ৮০ হাজার ডলারের তুলা ও তুলাজাত পণ্য। গত অর্থবছর রপ্তানি আয় হয় ১১ কোটি ৫৬ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ দশমিক ৪০ শতাংশ এবং তার আগের অর্থবছরের চেয়ে সাড়ে ৭ শতাংশ কম। তার আগে ২০১২-১৩ অর্থবছরে রপ্তানি আয় হয়েছিল ১২ কোটি ৪৯ লাখ ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস বা জুলাইয়ে ৮৮ লাখ ডলারের তুলা ও তুলাজাত পণ্য রপ্তানি হয়েছে। এই আয় আলোচ্য সময়ের এক কোটি ছয় লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ১৬ শতাংশ কম। এ ছাড়া গত অর্থবছরের একই সময়ে এ রপ্তানির পরিমাণ ছিল ৯৮ লাখ ডলার। অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় ১০ শতাংশ। চলতি অর্থবছর সরকার এ খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১১ কোটি ৬০ লাখ ডলার।