তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ২.৬ শতাংশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি দুই দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে।দ্বিতীয় প্রান্তিকের চেয়ে তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি কিছুটা গতি পেলেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। দ্বিতীয় প্রান্তিকের প্রবৃদ্ধি ছিল দুই দশমিক পাঁচ শতাংশ। তবে তৃতীয় প্রান্তিকে প্রায় তিন শতাংশ প্রবৃদ্ধি হবে বলে বিশ্লেষকেরা আশা করেছিলেন।চলতি মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক জানায়, উচ্চ বেকারত্বের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরোদ্ধারের গতি অনেকটা ধীর হয়ে পড়েছে। বিবিসি।